২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হাত-পা বাঁধা যুবকের লাশ ভাসছিল রাঙামাটি নদীতে

তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া না যাওয়া এ ব্যক্তির পরিধানে ছিল মেরুন কালারের হাফ প্যান্ট ও টি শার্ট ছিল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 12:41 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

বরিশালের রাঙামাটি নদী থেকে ভাসতে থাকা হাত-পা বাঁধা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রাত ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কাছে নদী থেকে অজ্ঞাত এক যুবকের এ লাশ উদ্ধারের তথ্য দিয়েছেন চরামদ্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, দুধল ইউনিয়নের গোমা ফেরীঘাট সংলগ্ন রাঙামাটি নদীর পূর্ব পাড়ের পঙ্খী মার্কেট এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খরব দেন। পরে নৌ পুলিশ তা উদ্ধার করে।

২৮ থেকে ৩০ বছর বয়সী হাত ও পা বাঁধা থাকা এ ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহতের পরিধানে ছিল মেরুন কালারের হাফ প্যান্ট ও টি শার্ট ছিল। লাশের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল আসার তথ্য দিয়েছে থানার পুলিশ।

পুলিশের ধারণ তিন থেকে চার দিন আগে ‘হত্যার পর’ লাশ নদীতে ফেলা হয়ে থাকতে পারে, যার কারণে লাশ ফুলে উঠেছে।

বাকেরগঞ্জ চামটা নৌ পুলিশের এসআই মো শাহজাদা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় হত্যা মামলা হবে।