চলন্ত ‘মহানগর প্রভাতী’ ট্রেনের কনডেন্সার কয়েল চুরি
এ ঘটনার পর ওই দুই কোচের এসি বিকল হয়ে যায়।
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘মহানগর প্রভাতী’ ট্রেনের দুটি এসি কোচ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর ওই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ট্রেনটি পৌনে এক ঘণ্টা দেড়িতে চলাচল করছে।
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন স্টেশনে ‘মহানগর প্রভাতী’ ট্রেনটি যাত্রাবিরতি করলে আখাউড়া রেলওয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম এ কথা জানান।
তিনি বলেন, চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী’ ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুটি এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরি হয়ে যায়।
সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতি দিলেও ‘যাত্রা বিলম্বের আশঙ্কায়’ এসি মেরামত করা হয়নি।
তবে মেকানিক্যাল কিছু কাজ শেষে ট্রেনটি বিকল এসি নিয়ে বেলা ১১টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনটি দেড় ঘণ্টা বিলম্বে চলাচল করছে বলে প্রকৌশলী মাহবুবুল আলম জানিয়েছেন।
