Published : 07 Jul 2026, 01:38 PM
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের উপর থেকে কাটা গাছের গুড়ি মাথায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
নিহত লক্ষী বিলাশ চাকমা (৭০) পশ্চিম লাল্যাঘোনা এলাকার ধরনাচাষ্য চাকমার ছেলে। পাহাড়ের পাদদেশেই তার বাড়ি।
স্থানীয়দের বরাতে ইউএনও আমেনা মারজান বলেন, মঙ্গলবার সকালে গরুর খড়ের স্তূপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য নালা খননের কাজ করছিলেন লক্ষী বিলাশ চাকমা।

এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গুড়ি তার শরীরের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইউএনও আরও বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলটি দেখে এসেছি। পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেনি।”
নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলেও জানান