২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে, বলছে পুলিশ।

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
প্রচণ্ড ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বাস।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 11:35 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার করিমপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান। 

তিনি বলেন, “সাতক্ষীরা খুলনা থেকে থেকে ঢাকাগামী রয়েল পরিবহন বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।” 

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে এবং তাদের বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। 

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

বিস্তারিত আসছে…