২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রামগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 07:23 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার নাজমুল কবীর শিশির রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানিয়েছেন। 

শিশির রামগঞ্জ পৌরসভার মধ্য আঙ্গারপাড়া পাটোয়ারী বাড়ির মো. নয়ন মাস্টারের ছেলে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রামগঞ্জ থানার সামনে শিশির ঘোরাফেরা করছিলেন। এ সময় ছাত্র-জনতাসহ লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আবুল বাশার বলেন, “একটি চাঁদাবাজির ঘটনায় শিশিরের সম্পৃক্ততা রয়েছে। তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”