১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

৮ অক্টোবর চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় দায়িত্ব পালনের সময় এক শিক্ষক ছাত্রের হাতে লাঞ্ছিত হন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 10:50 PM

Updated : 11 Oct 2023, 10:50 PM

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে না দেওয়ায় চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষক লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা জানান এবং ওই শিক্ষার্থীর শাস্তি দাবি করেন। তারা অবিলম্বে শিক্ষক সুরক্ষা আইন, শিক্ষার্থী আচরণ বিধি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানান।

জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম বি আব্দুল জলিল আকন্দ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, শিক্ষক মো. মেজবাহাদুর ইসলাম, হিশাম আল মাহান্নাভ, রফি উদ্দীন, মাসুদ আলম।

৮ অক্টোবর চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার দায়িত্ব পালনের সময় এক শিক্ষক ছাত্রের হাতে লাঞ্ছিত হন। এ ঘটনায় মামলা হয়েছে। ওই শিক্ষার্থী এখন কারাগারে আছে।