২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীতে চাকরিচ্যুতদের কাজে ফিরিয়ে আনার উদ্যোগ

‘রিস্কিলিং প্রোগ্রাম, ফেজ-৪’ এর আওতায় সিলেট সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা উপজেলার ২৭৮ জনকে এ প্রশিক্ষণে আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 12:25 AM

Updated : 25 Aug 2022, 12:25 AM

মহামারীতে চাকরি হারিয়ে বেকার হওয়া ২৭৮ জনের প্রশিক্ষণের মাধ্যমে ফের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ইউসেপ। সিলেট অঞ্চলে তাদের এ উদ্যোগে সঙ্গী হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বুধবার দুপুরে সিলেট নগরের টিলাগড়ে ইউসেপ ট্রেনিং ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউসেপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে ‘রিস্কিলিং প্রোগ্রাম, ফেজ-৪’ এর আওতায় সিলেট সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা উপজেলার ২৭৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) রূপ রতন পাইন।

বিশেষ অতিথি ছিলেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সমাজসেবা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম সাইফুল ইসলাম।

ইউসেপের সিনিয়র স্পেশালিস্ট শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাইউম মোল্লা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হেড অব টিভেট ইন্সটিটিউট প্রবীর কুমার পাল।