১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা শিবিরে আগুনের কারণ খুঁজতে তদন্ত কমিটি

তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এই তদন্ত কমিটি।

রোহিঙ্গা শিবিরে আগুনের কারণ খুঁজতে তদন্ত কমিটি

উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে লাগা আগুন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2023, 12:57 PM

Updated : 06 Mar 2023, 12:57 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সোমবার জানান, সাত সদস্যের এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী আশ্রয় শিবিরে রোববার দুপুরে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্যাম্পের দুই হাজারের বেশি ঘর পুড়ে যায়। তাতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। 

কীভাবে ওই আশ্রয় শিবিরে আগুন লাগল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এটা নাশকতার ঘটনা হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে রোহিঙ্গাদের মধ্যে। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ছাড়াও কোনো নাশকতা ছিল কিনা, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।”

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানকে প্রধান করে গঠিত এই কমিটিতে প্রত্যাবাসন কমিশন, এপিবিএন, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সদস্য হিসেবে আছেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

ক্যাম্পে পুড়ল ২ হাজার ঘর, আশ্রয়হীন ১২ হাজার রোহিঙ্গা
৩ ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আগুন ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট