Published : 16 Apr 2025, 01:31 AM
সিলেটে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর দলদলি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
নিহত তুষার আহমদ চৌধুরী (১৯) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা।
রাত সাড়ে ১২টার দিকে ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, "দলদলি চা-বাগান এলাকার ঈদগাহ মাঠের পাশে খুন হন তুষার।
“এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহমেদ জাবেদ নামের একজনকে আটক করা হয়েছে।”
ওসি বলেন, “আম্বরখানা বড়বাজারের একটি বাসার খাটের নিচে লুকিয়ে ছিলেন জাবেদ। সেখান থেকে তাকে আটক করা হয়েছে।"