১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আখক্ষেতে রক্তাক্ত লাশ, জ্যাকেটের পকেটে মিলল ৫ হাজার টাকা

পুলিশ জানায়, নিহতের মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আখক্ষেতে রক্তাক্ত লাশ, জ্যাকেটের পকেটে মিলল ৫ হাজার টাকা

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 04:01 PM

Updated : 01 Dec 2023, 05:19 PM

ঢাকার আশুলিয়ায় একটি আখক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আশুলিয়ার থানার এসআই আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে শিমুলিয়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া থেকে লাশটি উদ্ধার করেন তারা। 

নিহতের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তার বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। 

এসআই আনোয়ার বলেন, “সকালে এলাকাবাসী আখক্ষেতে রক্তাক্ত একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। 

“নিহতের মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে যে কোন সময় তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে পালিয়ে যায় এমনটাই ধারণা করা হচ্ছে।” 

এছাড়া নিহতের পরনের জ্যাকেটের পকেটে একটি ম্যাচ, একটি ব্লেড ও পাঁচ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান এসআই। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।