Published : 18 Apr 2026, 10:19 PM
মানিকগঞ্জ সদর উপজেলায় এক শিশুকে হত্যার ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই কিশোরের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি।
শুক্রবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে ১৫ বছরের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল সৌদি আরব প্রবাসী দুদুল মিয়ার আট বছরের মেয়ে আতিকা হত্যার ঘটনায় শনিবার দুপুরে মামলা হয়েছে। আতিকার মা আরিফা আক্তার বাদী হয়ে পাঁচজনের নামে সদর থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- ওই কিশোরের বাবা পান্নু মিয়া (৪৫), চাচা ফজলু মিয়া (৩০), ভাই নাজমুল হোসেন (২৪) এবং একই গ্রামের মো. রনি (২২)। যাদের মধ্যে পান্নু মিয়া ও ফজলু মিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতে পিটিয়ে হত্যা করা হয়।
শনিবার বিকাল ৪টার দিকে পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা নবাবগঞ্জ থেকে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশ হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে তোলা হবে।“তবে স্থানীয় লোকজনের পিটুনিতে দুই ভাই নিহতের ঘটনায় এখন পর্যন্ত স্বজনদের কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। তারা লাশ দাফন নিয়ে ব্যস্ত থাকায় হয়ত মামলা করতে আসেননি। তবে মামলা করলে তা নথিভুক্ত করা হবে”, বলেন পুলিশ সুপার।
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর পিটিয়ে হত্যা ২ জনকে
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর পিটিয়ে হত্যা ২ জনকে