২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর

দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে; যাদের মধ্যে দুইজন সহোদর।

মঙ্গলবার বিকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান। 

নিহতরা হলেন- উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬) এবং একই গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে দুজন এবং অপরজন হাসপাতালে মারা যান।

খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহাবুব রহমান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।