১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে কুপিবাতির আগুন কম্বলে লেগে বৃদ্ধার মৃত্যু

অইচন বেওয়ার প্রতিবেশী ও নাতি আজিজুল জানান, তার দাদি বার্ধক্যজনিত কারণে চলাচল করতে পারতেন না।

লালমনিরহাটে কুপিবাতির আগুন কম্বলে লেগে বৃদ্ধার মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা থানা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 03:39 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কুপিবাতির আগুন কম্বলে লেগে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার রাত ১০টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফকিরপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন। 

নিহত অইচন বেওয়া (৭০) বুড়াসারডুবি গ্রামের মৃত জমির উদ্দিন স্ত্রী। 

অইচন বেওয়ার প্রতিবেশী ও নাতি আজিজুল জানান, তার দাদি বার্ধক্যজনিত কারণে চলাচল করতে পারতেন না। শনিবার রাতে অসাবধানতাবশত হঠাৎ করে কুপির আগুন তার কম্বলে লেগে যায়। এ সময় তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করেছে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। কুপির আগুন কম্বলে লেগে তার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি।