১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি বাতিলের দাবিতে বিএনপির ‘একাংশের’ ঝাড়ু মিছিল

সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলে পদ বঞ্চিত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করে।

সভায় বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মো. ওসমান খান, সাবেক নেতা আফজাল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, বর্তমান ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার।

সভায় বক্তারা নবগঠিত উপজেলা কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

গত বছরের ২৩ সেপ্টেম্বর সরাইল উপজেলা বিএনপির কমিটি অনুমোদন পাওয়ার পর চলতি বছরের ১০ জানুয়ারি তা প্রকাশ করা হয়। এরপর থেকে পদ বঞ্চিত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে কথা বলার জন্য ঘোষিত কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের মোবাইলে কয়েক দফা ফোন দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করের মোবাইল ফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।