১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 07:22 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালতির পানিতে পড়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের দেবগ্রামে এই ঘটনা ঘটে। 

পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. লুৎফুর রহমান জানিয়েছেন। 

মৃত শিশু রায়ান মিয়া দেবগ্রামের সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, বাড়িতে থাকা বালতির পানিতে মাথা ঢুকিয়ে দেয় ওই শিশু। বিষয়টি নজরে আসার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরএমও লুৎফুর রহমান বলছেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।  

“পরিবারের লোকজন জানিয়েছেন যে, বালতির পানিতে পড়ে সে মারা গেছে।”