২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

গাজীপুরের কালীগঞ্জে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামের মুসলেহউদ্দিন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন জানান।

নিহত ইমরান (১৭) স্থানীয় ফেলাল উদ্দিনের পুত্র। 

এলাকাবাসী জানান, দুপুরে আম পাড়তে প্রতিবেশী মুসলেউদ্দিন মাস্টারের বাড়ির একটি গাছে উঠে ইরমান। এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান।  

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।