২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গরমে অসুস্থ হয়ে বিক্রয়কর্মীর মৃত্যু

“মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তীব্র গরমের অসুস্থ হয়ে পড়েন সাখাওয়াত।”

মুন্সীগঞ্জে গরমে অসুস্থ হয়ে বিক্রয়কর্মীর মৃত্যু
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 12:03 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

মুন্সীগঞ্জের সদর উপজেলায় গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মুন্সীরহাটে এ ঘটনা ঘটে বলে সদর উপজেলার ওসি আমিনুল ইসলাম জানান।

মৃত সাখাওয়াত হোসেন মুকুল (২৭) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের একজন বিক্রয়কর্মী ছিলেন।

প্রাণ-আরএফএল কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন বলেন, “দুপুরে মুন্সীরহাটে মাঠ পর্যায়ে কাজ করছিলেন সাখাওয়াত। তীব্র গরমের তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস হাসান বলেন, “হাসপাতালে আনার আগেই সাখাওয়াত মারা যান। তার হিটস্ট্রোকের লক্ষণ ছিল।“

ওসি আমিনুল বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।