Published : 14 Jul 2026, 08:05 PM
চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে জয়পুরহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার বিকালে শহরের ডা. শহীদ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে জিরো পয়েন্ট পাঁচুর মোড় অবরোধ করেন তারা।
টানা বৃষ্টিতে পরীক্ষা চালু রাখা, ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে ‘কটূক্তি’ করার এ প্রতিবাদ জানানো হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।
এতে পরীক্ষার্থী সজিব হোসেন, স্বপ্না খাতুন, সিয়াম এবং অনিক হোসেন বক্তব্য দেন।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।