২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আহাম্মদ মল্লিক মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন।

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 02:24 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাটাচোরা গ্রামের ইশেরগাড়ী মাঠে এ ঘটনা ঘটে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা জানান। 

নিহত আহাম্মদ মল্লিক (৭০) ওই গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, সকালে ইশেরগাড়ী মাঠে কাজ করতে যান আহাম্মদ মল্লিক। কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

চিকিৎসক হেলেনা বলেন, “আহাম্মদ মল্লিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”