Published : 18 Jun 2026, 10:29 PM
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জাকিরকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে।
রেজাউল করিম জাকির পৌর শহরের বিকনা এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে। তিনি ২০২০ সালের ৬ অগাস্ট থেকে জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি মাহমুদ হাসান বলেন, জাকিরের বিরুদ্ধে ঝালকাঠিতে একাধিক মামলা রয়েছে।