‘ভারত গেইট খুলে দেওয়ার’ প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
‘ভারত ডুম্বুর গেইট খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করেছে’- এমন অভিযোগ করে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে শহীদ স্মৃতি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, “আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে ওই দেশের সরকারের যোগসাজশে একরাতের মধ্যে ডুম্বুর গেইটসহ বেশ কয়েকটি গেইট খুলে দিছে। এই দেশের মানুষকে ডুবিয়ে মরার নীল-নকশার পরিকল্পনা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।”
তিনি বলেন, “বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ একজন দক্ষ সংগঠক। তিনি এই অঞ্চলের বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। ফরিদপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে দলে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে জোর অনুরোধ করি তাকে তার পদে আবার পুনরায় বহাল রাখা হোক।”
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সাবেক সভাপতি চৌধুরী দুলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান।
