০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় আবারও সচল মেশিন, সতর্ক পুলিশ

“আশুলিয়ার ছয়তলা এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে যান।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 12:54 PM

Updated : 08 Nov 2026, 12:54 PM

মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয় দিনের আন্দোলন শেষে সাপ্তাহিক ও সাধারণ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছেন আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার সকালে আশুলিয়া ও সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন শ্রমিকরা। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “আশুলিয়া এলাকায় সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

“তবে সকাল ১০টার পর আশুলিয়ার ছয়তলা এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে যান। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত আসছে …