১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডাব পাড়তে গিয়ে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

“রমজান আলী মানুষের বাড়ি থেকে ডাব সংগ্রহ করে পরে বাজারে বিক্রি করতেন।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 01:48 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে একজনের প্রাণ গেছে। 

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ জানান, সোমবার সকালে উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী রমজান আলী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকার বাসিন্দা এবং পেশায় ডাব ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আমানুল্লাহ বলেন, “রমজান আলী মানুষের বাড়ি থেকে ডাব সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। সকালে তিনি ডান্ডারা গ্রামের এক বাগান মালিকের কাছ থেকে ডাব কিনে তা পাড়ার জন্য গাছে ওঠেন। 

“হঠাৎ তিনি গাছ থেকে ছিটকে মাটিতে পড়েন। পরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই রমজানের মৃত্যু হয়।” 

এ ঘটনায় রাণীশংকৈল থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান জানান এ পুলিশ কর্মকর্তা।