১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

পটুয়াখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

পটুয়াখালীর দশমিনা থানা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 07:48 PM

Updated : 20 Jul 2023, 07:48 PM

পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়া-ঝাঁটির জেরে পটুয়াখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মারা গেছেন এক বৃদ্ধ।

বৃহস্পতিবার সকালে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি মো. আনোয়ার হোসেন।

নিহত মো. মন্নান ফকির (৬০) ওই গ্রামের মৃত আক্তার আলী ফকিরের ছেলে। তার ছোট ভাই ফারুক ফকির (৫৭)। দুই ভাই কৃষিকাজ করে সংসার চালান।

ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে মান্নান ফকির তার ছোট ভাই ফারুক ফকিরকে গালমন্দ করেন।এ ঘটনার জেরে ফারুক হঠাৎ মান্নান ফকিরের বসতঘরে ঢুকে তাকে ছুরি দিয়ে পিছন থেকে উপর্যপুরী আঘাত করেন।

ওসি আরও জানান, এতে বড় ভাই মান্নানের হাতে দুটি জখম ও ফুসফুসে জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি।

এ ঘটনায় ছোট ভাই ফারুক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে; থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।