১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ী‌তে প্রাইভেট কারে খুঁটি বোঝাই লরির ধাক্কা, নিহত ১

প্রাই‌ভেট কা‌র ভাড়া নিয়ে সকালে পাংশা থেকে ঢাকায় যা‌চ্ছিলেন মকুল হালদার।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 11:31 AM

Updated : 26 Aug 2026, 10:24 AM

রাজবাড়ী সদর উপ‌জেলায় প্রাইভেট কারের পেছনে বিদ্যুতের খুঁটি বোঝাই লরির ধাক্কায় একজন নিহত হ‌য়ে‌ছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ীর ট্রা‌ফিক পরিদর্শক তারক চন্দ্র পাল। 

নিহত মকুল হালদার (৫০) জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।

স্থানীয়‌দের বরা‌তে তারক বলেন, মকুল হালদার প্রাই‌ভেট কা‌র ভাড়া নিয়ে সকালে পাংশা থেকে ঢাকায় যা‌চ্ছিলেন। প‌থে সদর উপ‌জেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আস‌লে বিদ্যু‌তের খুঁটি বোঝাই একটি লরি পেছ‌ন থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। 

“এতে প্রাই‌ভেট কারের যাত্রী মকুল হালদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।”

তারক চন্দ্র পাল আরও বলেন, লরিটি আটক করা হলেও ঘটনার পরপরই ল‌রির চালক পালিয়ে যান। তা‌কে আটকের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।