২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যাত্রী নিয়ে সাগরদিঘী বাজারে যাওয়ার সময় পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 10:18 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক।

নিহত মোয়াজ্জেম হোসেন খুকু (৭০) উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারে যাওয়ার সময় পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় চালকসহ অন্য যাত্রীদের সাগরদিঘী ট্রমা হাসপাতালে নিলে চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন।

আজিজুল হক বলেন, ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।