২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

“টুশির সঙ্গে রাকিবের পরকীয়া সম্পর্ক ছিল।”

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 02:42 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধারের পর পুলিশ বলছে, তারা একসঙ্গে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকার একটি বাড়ির শোয়ার ঘর থেকে শনিবার রাত ১১ টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার জানান।

মৃতরা হলেন-খয়রাবাদ এলাকার মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুশি (২৪) ও শিবগঞ্জ উপজেলার আড়গাড়া হাট এলাকার মোশারফ হোসেনের ছেলে রাকিব (২৮)।

তারা দুজন পূর্ব পরিচিত বলে জানা গেছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে রহনপুর পৌরসভার ৯ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুস সালেক বলেন, “টুশির সঙ্গে রাকিবের পরকীয়া সম্পর্ক ছিল। রাতে দুজনকে একসঙ্গে ঘরে মধ্যে দেখে ফেলে টুশির শাশুড়ি। এ ঘটনা জানাজানি হলে লোক লজ্জার ভয়ে তারা আত্মহত্যা করে।”

ওসি খায়রুল বলছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির একটি ঘরের দরজা ভেঙে তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া মুখোমুখি ঝুলন্ত অবস্থায় টুশি ও রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

“তারা একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হরচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”