২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

এইচএসসি: ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন ২৩ জন

নম্বর আপগ্রেড হয়েছে দুই হাজার ২১৩টি এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৫৮৭ পরীক্ষার্থীর।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 02:45 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৩ জন; এ ছাড়া ফেল করা ১০৮ শিক্ষার্থী পাশ করেছেন।

রোববার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয় বলে জানান এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।

ফলাফল অনুযায়ী, এ বছর ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২৭ হাজার ১৮১ পরীক্ষার্থী। আবেদন করা শিক্ষার্থীদের ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এর মধ্যে দুই হাজার ৫৮৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়।

নম্বর আপগ্রেড হয়েছে দুই হাজার ২১৩টি এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৫৮৭ পরীক্ষার্থীর। আর ফল পরিবর্তনের মাধ্যমে উত্তীর্ণ বেড়েছে ১০৮ জন এবং জিপিএ-৫ বেড়েছে ২৩টি।

পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ ও খাতা পুনঃনিরীক্ষণ শেষ করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়নের পর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।