২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হত্যার একযুগ পর একজনের মৃত্যুদণ্ড

রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করে আসামিকে গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানায়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 09:37 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ব্যক্তিকে হত্যার একযুগ পর এক জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

রোববার মুন্সীগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু জানান।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জহুরুল (৫২) শ্রীনগরের বাঘড়া ইউনিয়নের নয়াবাড়ি এলাকার বাসিন্দা।

মামলার নথির বরাত দিয়ে সিরাজুল ইসলাম পল্টু বলেন, “২০১২ সালের ৯ জুন সকালে ওই এলাকার আরশেদ আলী বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। তখন পাশের বাড়ির নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করা একই এলাকার শহিদুল ইসলাম জহুরুল পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে আরশেদকে কোদাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।

নিহতের স্ত্রী রহিমা বিবি বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আদালতে নয় জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ ১২ বছর পর আসামির অনুপস্থিতি এই রায় ঘোষণা করা হয়। 

রায়ে বাদী পক্ষ সন্তোষ্ট। তারা আসামিকে গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।