ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জেলের মৃত্যু
পুলিশ বলছে, মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিল। পরে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের প্রাণ গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিনুল হক জানান।
নিহতরা হলেন-ওই এলাকার ধরনী দাসের ছেলে দিশু দাস (৫৯) ও একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে রবীন্দ্র চন্দ্র দাস (৩৭)।
ইউপি চেয়ারম্যান আলামিনুল বলেন, “দিশু ও রবীন্দ্র ভোরে তিতাস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিল।
“মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুইজন মারা যান।”
