২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২৫ মণের করাতি মাছ আড়াই লাখে বিক্রি

এত বড় আকৃতির মাছ দেখতে মানুষের ভিড় জমে যায়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 06:22 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

বঙ্গোপসাগরে ধরা পড়া ২৫ মণ ওজনের একটি করাতি মাছ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলেরা মাছটি উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসেন। এত বড় আকৃতির মাছ দেখতে মানুষের ভিড় জমে যায়।

জেলেরা জানান, কাঁঠালিয়া উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তাদের জালে এই বিশাল করাতি মাছটি ধরা পড়ে। দীর্ঘদিন পর এত বড় মাছ পাওয়ায় জেলেদের মধ্যেও আনন্দের পরিবেশ তৈরি হয়।

পরে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার। 

তিনি বলেন, “বেশি দামে বিক্রির আশায় মাছটি পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে নেওয়া হয়েছে। সেখানে এটি টুকরো করে বিক্রি করা হবে।”