জলবায়ু ন্যায্যতার দাবি: বলেশ্বরের পাড়ে ৩ শতাধিক নারীর মানববন্ধন
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা, বসতভিটা ও প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবন নিশ্চিতের দাবিতে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারী মানববন্ধন করেছেন।
রোববার দুপুরে বলেশ্বর নদীর পাড়ে উপজেলার রুহিতার বালুর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা ‘ক্লাইমেট অ্যাকশন ফোরামের’ আয়োজনে কর্মসূচিতে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয়- ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক’।
বিস্তারিত আসছে …
