১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেলস্টেশনের পাশে লাশ: পুলিশ বলছে, মৃত্যু ট্রেনে কাটা পড়ে

“কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।”

রেলস্টেশনের পাশে লাশ: পুলিশ বলছে, মৃত্যু ট্রেনে কাটা পড়ে
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 11:45 AM

Updated : 26 Aug 2026, 11:43 AM

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদানন্দপুর এলাকার শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান।

নিহত ব্যক্তির বয়স ৬০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।   

ওসি দুলাল বলেন, “ভোরের দিকে কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”

নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য সিআইডি সদস্যরা কাজ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।