২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মামলার আসামি ছাত্রলীগের ৪ জন গ্রেপ্তার

পুলিশ বলছে, তারা ছাত্রলীগের সঙ্গে ‘সক্রিয়ভাবে’ জড়িত।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 01:30 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তারের খবর জানিয়ছে পুলিশ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন।

তারা হলেন-গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল।

এই চারজনই ছাত্রলীগের সঙ্গে ‘সক্রিয়ভাবে’ জড়িত। তার মধ্যে সোহাগ মিয়া গুইমারার

হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।  

ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫ অগাস্ট পরবর্তী ভাঙচুর-মারধরের অভিযোগে গুইমারা থানায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।