২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে বাস দুর্ঘটনায় নিহত‌দের স্মর‌ণে শোকসভা

২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে।

বিডিনিউজ২৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 12:03 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

রাজবাড়ীর দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে বাস দুর্ঘটনায় নিহত‌দের স্মর‌ণে শোকসভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সন্ধ‌্যায় রাজবাড়ী সা‌হিত‌্য ও সাংস্কৃ‌তিক বিষয়ক সংগঠনগুলোর আ‌য়োজ‌নে জেলা শিল্পকলা একাডেমীর হল রু‌মে এ শোকসভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনা গোটা জেলাবাসীকে শোকাহত করেছে। এমন দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণহানিই নয়, বহু পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। 

তারা বলেন, দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

বক্তারা বলেন, ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহন উঠানামার ক্ষেত্রে কঠোর নজরদারি এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পাশাপা‌শি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন‌্য দ্বিতীয় পদ্মা সেতু নির্মা‌ণের দা‌বিও জানান তারা।

সাংস্কৃ‌তিক ব‌্য‌ক্তিত্ব সালাম তা‌ছিরের সভাপ‌তি‌ত্বের সভায় বক্তব‌্য দেন সা‌বেক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সি‌দ্দিকুর রহমান, অ্যাড‌ভো‌কেট দেবাহুতী চক্রবর্তী, চৌধুরী আহসানুল ক‌রিম হিটু, অজয় দাস তালুকদার, ক‌বি নেহাল মাহমুদ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।