Published : 16 Aug 2026, 05:12 PM
সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে গলাকেটে হত্যার ঘটনায় বাবুল মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত।
রোববার দুপুরের দিকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, “বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
বুধবার সকালে সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনার (১৬) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এবং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
এদিকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাড়াটে লোক দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এই অভিযোগে শুক্রবার রাতে নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
সিলেটের বাসায় ৩ খুন: সম্পত্তির বিরোধে ভাড়াটে লোক দিয়ে হত্যা, বলছেন স্বজনরা
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী খুন: গ্রেপ্তার বাবুল কারাগারে
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী খুন: ছুরি উদ্ধার, গৃহকর্মীর বুকে অসংখ্য জখম
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী খুন: গৃহকর্মীর 'প্রেমিক' আটক