১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ কলেজছাত্র নিহত

মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। টমটমের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।

বরিশালে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ কলেজছাত্র নিহত
মো. ফয়সাল জাহাঙ্গীর মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 09:58 AM

Updated : 10 Sep 2026, 12:29 PM

বরিশালের বাকেরগঞ্জে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই সহপাঠী। 

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম। 

নিহত মো. ফয়সাল (১৮) উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে এবং জাহাঙ্গীর মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

এ দুর্ঘটনায় ফয়সালের দুই সহপাঠী রাকিব ও মুশফিক আহত হয়েছেন। তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় বাসিন্দা মো. মাসুদ জানান, বিকট শব্দ শুনে মানুষজন রাস্তায় এসে দেখে টমটম-মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। মোটরসাইকেলের অরোহী তিনজন আহত অবস্থায় পড়ে আছে। 

তখন তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সালের স্বজন সাইদুর রহমান জানান, দুর্ঘটনার সময় কে মোটরসাইকেল চালাচ্ছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সুস্থ হলে এ বিষয়ে জানা যাবে। 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। টমটমের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে টমটমের চালককে পাওয়া যায়নি।

ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। হতাহত সবাইকে বরিশাল হাসপাতালে নিয়ে গেছে।