২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

দুই দিন আগে পূজা দেখে অটোরিকশায় ফেরার পথে ওই কিশোরী ‘ধর্ষণের’ শিকার হয় বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
ময়মনসিংহের হালুয়াঘাট থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গারো এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অটোরিকশা চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার জুবলী গ্রাম থেকে অটোরিকশা চালক এবং মঙ্গলবার রাতে একই এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান হালুয়াঘাট থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুণ। 

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের আজহারুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আবুল বাশার (২২) এবং নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে মো. মিলন মিয়া (২১)।

ঘটনার পরদিন মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন।

মামলায় বলা হয়েছে, “পূজা দেখার কথা বলে সোমবার সকালে ১৬ বছরের ওই কিশোরীকে মোবাইল ফোনে ডেকে নেন মিলন। পরে মেয়েটিকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করেন মিলন। রাতে মিলন ওই কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেন। 

“বাড়ি ফেরার পথে অটোরিকশা চালক বাশার মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে রাত ১১টার দিকে ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যান বাশার।”

মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর মা বলেন, “মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই।”

ওসি হাফিজুল ইসলাম বলেন, মামলার পর সহযোগীসহ প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন:

ময়মনসিংহে পূজা দেখতে বেরিয়ে 'ধর্ষণের' শিকার গারো কিশোরী