Published : 29 Jul 2026, 09:44 PM
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্ৰায়’ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নড়াইলে মশাল মিছিল করেছে দলটিন নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা এনসিপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।
এ সময় সেখানে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুর রহমান, সদস্যসচিব মাহমুদা সুলতানা রিমি।
বক্তারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কথার উত্তরে কথা দিয়েই প্রতিবাদ করতে হবে। সেখানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
২৪ ঘণ্টার মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।