১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে প্রাইভেট কারে পাওয়া গেল এক বস্তা অস্ত্র

শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ আটক ব্যক্তিকে বিজিবির কাছে সোপর্দ করে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 02:00 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

রাজশাহীতে শিক্ষার্থীদের তল্লাশীর সময় প্রাইভেট কার থেকে এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটির মালিককে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোরহাঙ্গা এলাকার রেলগেইট এলাকা থেকে অস্ত্রগুলি উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আটক গাড়িটির মালিক হোসেন নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা। তিনিই গাড়িটির চালক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নগরীর রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়িও তল্লাশী করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

এসময় একটি প্রাইভোট কার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে একটি বস্তা পাওয়া যায়। বস্তাটিতে রামদা, ছুরিসহ বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়।  

পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ আটক ব্যক্তিকে বিজিবির কাছে সোপর্দ করে। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।