২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার

পুলিশ জানায়, রেনু মিয়াকে গ্রেপ্তারের খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন।

কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রেনু মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2026, 12:40 AM

Updated : 17 Sep 2026, 03:00 AM

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার মাধবদী এলাকা থেকে গ্রেপ্তারের পর পরই ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রেনু মিয়া হাতকড়াসহ পালিয়ে যান। 

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রেনু মিয়াকে গ্রেপ্তারের খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে লোকজনের ভিড়ের সুযোগে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান রেনু মিয়া।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রেনু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।