২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে টি-গ্রোয়েন ও আই-বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাঁধ এলাকার অবৈধভাবে নির্মাণ করা আটটি দোকান উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।

রাজশাহীতে টি-গ্রোয়েন ও আই-বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় টি-গ্রোয়েন ও আই-বাঁধ এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় টি-গ্রোয়েন ও আই-বাঁধ এলাকায় অবৈধভাবে নির্মাণ করা আটটি দোকান উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম এস এম রকিবুল হাসান। 

তিনি বলেন, রাজশাহী শহর রক্ষা প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ও নদী এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। দখলদারদের কারণে নদীর তীরে যাতায়াতে সমস্যা হচ্ছিল। স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে।

অভিযানে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন এবং রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আবদুল আলিম উপস্থিত ছিলেন। 

উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও অংশ নেন।