১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে পাইপে ফাটল: ২১ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু

পাইপ লাইন মেরামত শেষে ভোর ৫টা থেকে সঞ্চালন স্বাভাবিক হয় বলে জানায় তিতাস।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ২১ ঘণ্টা পর সরবরাহ শুরু হয়েছে।

পাইপ লাইন মেরামত শেষে সোমবার ভোর ৫টা থেকে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হয় বলে জানান গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম।

রোববার সকাল সাড়ে ৮টায় তিতাস গ্যাস লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েন। 

প্রকৌশলী আব্দুল আলিম বলেন, পাইপ মেরামতে সারা রাত তাদের দল কাজ করেছে। রাত ৩টায় পাইপের কাজ শেষ করার পর ভোর ৫টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।