Published : 21 Jul 2026, 10:06 PM
পারিবারিক কলহের সময় ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের অভিযোগ ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার গাজনা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান।
পঞ্চাশোর্ধ্ব আহত ওই ব্যক্তিকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জামালপুর জেলায় একটি মসজিদে ইমামতি করেন।
স্থানীয় লোকজন তার স্ত্রীকে (৪২) শিকলে বেঁধে রেখে পুলিশে দিয়েছে। তিনি এখন থানায় আছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরবেলা স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। এ সময় স্ত্রী ব্লেড দিয়ে স্বামীর গোপানাঙ্গ কর্তন করেন।
গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, তিনি বিষয়টি জেনেছেন। কিন্তু বাইরে থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি।
তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, এটা কোনোভাবেই কাম্য নয়।”
সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।