২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পার্কে চলন্ত নাগরদোলা ভেঙে ৫ শিশু-কিশোর আহত

ওসি শিবিরুল ইসলাম বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 10:52 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ময়মনসিংহ নগরীতে চলন্ত নাগরদোলা ভেঙে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর জয়নুল আবেদিন উদ্যানে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান। 

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকজনকে নিয়ে নাগরদোলা ঘুরছিলো। হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পার্কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পার্কে আসা দর্শনার্থীদের অভিযোগ, সেখানে অবৈধভাবে এসব নাগরদোলা ব্যবসা করে আসছিল। এখান থেকে এক শ্রেণির লোক নিয়মিত টাকা নেয়। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই জোবাইদুল ইসলাম বলেন, “আহতদের বয়স ৮ থেকে ১৫ মাঝে। তবে, তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।