২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

“ওই শিশুটির শরীরে র‌্যাশ ছিল। প্রাথমিকভাবে সেটা হামের উপসর্গ মনে হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 03:07 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. রুমালি খাতুন বলেন, “শুক্রবার সকাল সাড়ে ৮‌টার দিকে‌ অসুস্থ অবস্থায় ওই শিশুকে জরুরি বিভাগে আনা হয়।

“পরে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।”

মৃত মাসুদা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর ইসলামের মেয়ে।

চিকিৎসক রুমালী খাতুন বলেন, “ওই শিশুটির শরীরে র‌্যাশ ছিল। প্রাথমিকভাবে সেটা হামের উপসর্গ মনে হয়েছে। তবে কোন অসুখে শিশুটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।”