২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজার দিয়ে ২১ জনকে ঠেলে দিল বিএসএফ

এদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী এবং আটজন শিশু।

মৌলভীবাজার দিয়ে ২১ জনকে ঠেলে দিল বিএসএফ
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে আরো ২১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

সোমবার ভোরে উপজেলার কুরমা চা বাগান সংলগ্ন মতেরবল সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়েছে বলে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান।

তিনি বলেন, তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী এবং আটজন শিশু। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর করা হবে।