২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

আয়ারল্যান্ডের বাসিন্দা কারমেল নোয়েলেন স্বামীর সঙ্গে সুন্দরবন বেড়াতে আসেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

সুন্দরবনে এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 

শনিবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী স্টেশনের সুপতি খাল এলাকায় তিনি মারা যান বলে নৌ পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জানান। 

মৃত কারমেল নোয়েলেন (৫৫) আয়ারল্যান্ডের বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে সুন্দরবন বেড়াতে আসেন। 

পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর সকালে কারমেল ও তার স্বামী খুলনা থেকে ‘এমভি আলাস্কা’ লঞ্চে করে সুন্দরবন ঘুরতে আসেন। বেলা ১১টার দিকে লঞ্চে হঠাৎ করে কারমেল নোয়েলেনের বুকে  ব্যাথা ওঠে। লঞ্চে থাকা চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

নৌ পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, “তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি। খবর পেয়ে ধানসাগর নৌ পুলিশ ক্যাম্পের সদস্যরা রওনা দিয়েছেন। 

“কারমেল নোয়েলেন বাংলাদেশে কবে এসেছেন বা কী করেন এসব বিষয়ে বিস্তারিত এখনও জানতে পারিনি।”