ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল মায়ের
চাঁপাইনবাবগঞ্জ শহরে যাওয়ার পথে অসাবধানতাবশত গোলাপী বেগম সড়কে ছিটকে পড়ে আহত হন বলে জানান তার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছেলের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে এক নারী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. মেহেদী হাসান।
নিহত গোলাপী বেগম (৩৫) উপজেলার হরিপুর গ্রামের বাবলুর স্ত্রী ও দুই সন্তানের জননী।
গোলাপী বেগমের বড় ছেলে মাসুদ রানা বলেন, সকালে মাকে মোটরসাইকেলে নিয়ে শহরে যাওয়ার পথে অসাবধানতাবশত তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
