২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

এ ঘটনায় আরো দুজন আহত হন।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 02:54 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

দিনাজপুরের বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাইক আরোহী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন দুজন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের প্রেমবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান।

নিহত আজাহার আলী (৬৫) উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে।

আহতরা হলেন- রেজাউল ইসলাম (৪০) ও মোফেল ইসলাম (৫০)।

তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, তিন গরু ব্যবসায়ী একটি বাইকে জেলার কাহারোল উপজেলার গরুর হাটে যাচ্ছিলেন। 

ঘটনাস্থল প্রেমবাজার সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আজাহার আলী মারা যান। 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রেজাউল ইসলাম ও মোফেল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ট্রাকটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়েছেন বলে  পুলিশ জানায়।